কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আমজাদ হোসেন আর নেই

0
67

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কালিগঞ্জের কৃতি সন্তান সিনিয়র আইনজীবী সরদার আমজাদ হোসেন আর আমাদের মাঝে নেই, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি মৃত্যু কালে একপুত্র, দুই কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এ্যাডঃ আমজাদ হোসেনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নে তিনি কালিগঞ্জ তথা সাতক্ষীরা জেলার মানুষের অনেকদিন ধরে আইনি সেবা দিয়ে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আমজাদ হোসেনের মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, জার্নালিস্ট এঢাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। সেইসাথে বর্ণাঢ্য জীবনের অধিকারী সরদার আমজাদ হোসেন এর আত্মার শান্তি কামনায় মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া চেয়েছেন। শুক্রবার আসরের নামাজবাদে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি কালিগঞ্জের পশ্চিম নারায়নপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আমজাদ হোসেন আর নেই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here