সাতক্ষীরায় ২১ দিন ব‍্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণ এর সনদ বিতরণ

0
52

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২১ দিন ব‍্যাপি তৃতীয় ধাপ পুরুষ সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনি সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১২টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে সাতক্ষীরা, অত্র জেলা কমান্ড‍্যান্ট মোরশেদা খানম এর সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এনামুল খান, বিশেষ অতিথি ছিলেন এন এস আই সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড‍্যান্ট কামরুজ্জামান, অনুষ্ঠান পরিচালনা করেন টি আই এশার আলী।

অনুষ্ঠানে অতিথিগণ বলেন আনসার বাহিনী একটি সুশৃংখল বাহিনী এই বাহিনী দেশ ও দশের জন্য নিরালাস ভাবে কাজ করে যাচ্ছে।তাই এই বাহিনীর কোন বদনাম নাই আনসারের সকল ব্যক্তিরা দেশপ্রেমিক যার কারণে দেশ রক্ষায় বর্তমান সরকারের যেকোনো বিষয়ে ডাক দিলে উক্ত বাহিনী তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। এ বাহিনী দীর্ঘদিন ধরে দেশ সেবায় নিয়োজিত যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫ লক্ষ আজকে যারা এখান থেকে ট্রেনিং করেছে তারা প্রতিদিন কোন না কোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে যেমন বাল্য বিয়ে প্রতিরোধ। মাদক প্রতিরোধ,সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ খুব উন্নয়নশীল যার কারণে প্রতিটি বিষয়ে আমরা অবগত আছি আলোচনা সভার শেষে প্রত্যেককে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন অতিথিগণ।


সাতক্ষীরায় ২১ দিন ব‍্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণ এর সনদ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here