কুড়িগ্রামে কেন্দ্রীয় সন্তান কমান্ড এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে কেন্দ্রীয় সন্তান কমান্ড এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। অসাম্প্রদায়িক বাংলাদেশ সুরক্ষা, চাকুরীতে কোটা পুনর্বহাল এবং মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে, নতুন প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা শাখা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে, জেলা পরিষদ হলরুমে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ হতে, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা-২০২৩ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি, মাহবুবুর রশিদ তালুকদার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, প্রধান অতিথি সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা। সম্মানিত অতিথির আসন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা (বীরপ্রতীক) আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিপি, এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মোঃ আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা ও সলিডারিটি নির্বাহী পরিচালক মোঃ হারুন অর রশিদ লালসহ বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সংসদ-সন্ধান কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, তাকে সহযোগিতা করেন নাগেশ্বরী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম রানা, বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রনজু, জাহাঙ্গীর আলম মতি ও সোহেল রানা সহ বিভিন্ন উপজেলার সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


কুড়িগ্রামে কেন্দ্রীয় সন্তান কমান্ড এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles