বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ১ ট্রলার ডুবি, ১৪ জেলেই উদ্ধার

0
86

বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে প্রায় (৭) কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়।

রবিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলার ডুবির ঘটনার পর সাগরে ভাসমান অবস্থায় এ সময় কাছাকাছি থাকা অন্য ট্রলার এসে ১৪ জনকে উদ্ধার করে। এফবি আরিফা নামের ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করতে পারেননি। তবে ১৪ জন জেলের ১৪ জনকেই উদ্ধার করেন।

উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের।


বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ১ ট্রলার ডুবি, ১৪ জেলেই উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here