আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আশাশুনি জনতা ব্যাংক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলা শাখার কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।

দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট, খুলনা অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের, পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলার অ্যাম্বাসেডর ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আল ফারুক, অ্যাম্বাসেডর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আওয়ামী লীগ নেতা রজব আলী, তবিবুর রহমান তৈবার, আনিসুর রহমান বাবলা, বিএনপি নেতা আব্দুল আলিম, কৃষকলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন, যুবদল নেতা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা, জগদীশ চন্দ্র সানা, ইয়াসির আরাফাত, অ্যাম্বাসেডর আমান উল্লাহ শাওন, তানভীর রহমান রাজ, সাইমন ইসলাম তারিক, পিএফজি গ্রুপ সদস্য ইমদাদ হোসেন, নাজমুল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির বন্ধন অটুট রাখাসহ দ্বন্দ্ব সংঘাত এবং হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles