নাগেশ্বরীতে সন্ত্রাসী হামলায় পল্লীকবি রাধাপথ রায় গুরুতর আহত

0
189

মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে।

বিভিন্ন হুমকির পরেও সুযোগ বুঝে হামলা চালায় তারা। এতে পল্লীকবি নামে পরিচিত রাধাপদ রায় (৮০) নামে একজন গুরুতর আহত হয়ে, নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পাশ্ববর্তী এলাকার কদুর রহমানের নির্দেশে তার দুই ছেলে এই হামলা চালায়, সংখ্যালঘু পরিবারের পল্লীকবি রাধাপদ রায়ের উপর। এলাকাবাসী উপস্থিত হলে তারা পালিয়ে যায়। হামলার শিকার পরিবারটির দাবি এখনো বিভিন্ন রকম ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে যাচ্ছে, এতে তারা আতঙ্কে রয়েছে বলে জানায়।

পরবর্তীতে তার ছেলে যুগল রায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে, নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সংখ্যালঘু পল্লীকবি রাধাপদ রায়ের উপর নগ্ন হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী। উল্লেখ্য পল্লীকবি রাধাপদ রায়ের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক কবিতা ও গান রয়েছে।


নাগেশ্বরীতে সন্ত্রাসী হামলায় পল্লীকবি রাধাপথ রায় গুরুতর আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here