
নিজস্ব প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলায় আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (৫ অক্টোবর) নূর সাখাওয়াত হোসেন মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেন অত্র প্রতিষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব হরিদাস ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক জনাব মো. মাহতাবউদ্দিন উদ্দিন, সহকারি অধ্যাপক জনাব মো. তালেব হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল ও কলেজর ছাত্র-ছাত্রী বৃন্দ।











