আনন্দ মোহন কলেজে বেসরকারি কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

সরকারী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন যাবত অস্থায়ীদের কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবীতে অনেক সময় ধরে নানা আন্দোলন করে আসছে কর্মচারীবৃন্দ। ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রনালয় সহ বিভিন্ন জায়গায় তাদের আবেদন পাঠিয়েছে কিন্তু এত বছরের তাদের দাবী গুলো পূরণ না হওয়ার বেশ কিছুদিন ধরে সারাদেশে কর্মবিরতি পালন করে আসছে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মকর্তারা।

আজ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা অর্ধবেলা তাদের কর্ম বিরতি রেখে মানববন্ধন করে তাদের দাবী আদায়ের লক্ষ্যে।সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন রাখেন যেনো তাদের পারিবারিক অবস্থা তাদের আয়ের উপর নজর রেখে তাদের চাকরির স্থায়ীকরণ সহ সরকারি করণ করা হয়।

তাদের দাবী সমূহ সরকারী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তর চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত তাদের বেতন স্কেল সরকারি চাকুরী অনুযায়ী রাখতে হবে দীর্ঘদিন যাবত অস্থায়ীদের কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে। কর্মবিরতি কর্মসূচীর নেতৃত্বে থাকা বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. পারভেজ ইসলাম জানান তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচী চালিয়ে যাবেন প্রয়োজনে আরও কঠোর অনশনে বসবেন দাবী আদায়ের লক্ষ্যে।


আনন্দ মোহন কলেজে বেসরকারি কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles