ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

0
49

আবদুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ইং উদযাপন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনঃ উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যলয় এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, হাফিজা জেসমিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এর সঞ্চালনায়, উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি, মাহবুব রুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উল্লাহ ফরিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরজাদা মোস্তাছিনুর রহমান প্রেসক্লাব সভাপতি, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার গন।


ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here