বাউফলে জমইয়াতে হিজবুল্লাহর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, ও ছাত্র হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার উদ্যোগে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েলের অমানবিক নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এবং উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর প্রচার সম্পাদক মাওঃ মোঃ সোহেল মাহমুদ এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ওলিউল্লাহ, পৌর যুব হিজবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ আলামিনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন যাবত ফিলিস্তিনিদের উপর নানাভাবে অন্যায় অবিচার করে আসছে। যুগ যুগ ধরে তারা গাজাবাসীদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি এ পৈশাচিক অত্যাচার ও গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের কাছে আহবান জানাই।

বক্তারা আরো বলেন, ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা মুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ করেছে। মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনিদের নিজ ভূমি রক্ষার্থে মুসলমানরা লড়াই চালিয়ে যাবে।

এ ছাড়াও তারা বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে থাকায় ও সহযোগীতার হাত বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনিদের সাহায্যে সরকারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর পক্ষ থেকে সকলকে ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওঃ মোঃ আব্দুল মালেক সহ-সভাপতি বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখা, কাজী মাওঃ মোঃ ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ দাসপাড়া ইউনিয়ন শাখা, মাওঃ মোঃ ফারুক হোসেন সভাপতি বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখা, মাওঃ মোঃ রুহুল আমিন সিরাজী সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখা, মাওঃ মোঃ ওবায়দুল্লাহ সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাউফল পৌরসভা, মাওঃ মোঃ আবু ইউসুফ সভাপতি বাংলাদেশ যুব হিজবুল্লাহ সূর্যমণি ইউনিয়ন শাখাসহ প্রমুখ।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ, জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহর কর্মীবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

পরিশেষে, বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনিদের জান-মাল রক্ষায় মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়।


বাউফলে জমইয়াতে হিজবুল্লাহর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles