সিলেটের গোয়াইনঘাট হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে রাজকীয় অবসর কালীন বিদায় সংবর্ধনা

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দীর্ঘ ৩৮ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসর কালীন রাজকীয় বিদায় নিলেন  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছব্বির আলী মহোদয়। বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

১৪ অক্টোবর শনিবার হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানজির আহমদ এর  সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ ফয়সল আহমদ।

এবং সহযোগিতা রয়েছেন অত্র প্রতিষ্ঠানের ২০০০ হইতে ২০২৩ সালের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর আহমদ আঞ্চলিক উপ পরিচালক মহোদয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল  তিনি  তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরাই একমাত্র সমাজকে আলোকিত করতে পারেন।

শিক্ষকরাই সমাজের প্রকৃত নেতা। তিনি আরো বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম হাজি মদরিছ আলী সহ  ওই সময়ের সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, উনারা যদি না থাকতেন হয়তো এই অঞ্চলে প্রতিষ্টানটি গড়ে উঠতো না।

তাই সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরো বলেন মুছব্বির আলী মহোদয় একজন সফল শিক্ষক। শিক্ষকরা কখনই বিদায় নেন না ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছেন তিনি সব সময়ই আপনাদের ভালোবাসায় থাকবেন। শিক্ষকতা এমন একটি পেশা তাঁরা দেশ ও সমাজ বিনির্মান করেন। একমাত্র শিক্ষকদের কোন ক্লাস নাই তারাই আন্তর্জাতিক মানসম্পন্ন লোক।

আমি মুগ্ধ এমন চমৎকার রাজকীয় আয়োজন করে শিক্ষককে সম্মান জানানোর জন্য প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ মহোদয়।

বিশেষ অতিথি’র  বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন মহোদয়, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার রমা কান্ত দেবনাথ মহোদয়, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ চৌধুরী, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ জওয়াদুর রহমান, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

উপস্থিত  ছিলেন প্রাক্তন শিক্ষার্থীসহ বর্তমান শির্ক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর গন্যমান্য ব্যক্তিবর্গ।


সিলেটের গোয়াইনঘাট হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে রাজকীয় অবসর কালীন বিদায় সংবর্ধনা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles