
মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গতকাল ১৫ অক্টোবর রবিবার ভোর আনুমানিক ৬:০০ টার দিকে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ভেড়ামারা সার্কেল) জনাব, মুহসীন আল মুরাদ মহোদয়ের তত্ববধায়নে
ভেড়ামারা থানার অফিসার ইন চার্জ এর নেতৃত্বে এস.আই আশরাফুল আলম ও এ.এস.আই শফিউল্লাহ সংগীয় ফোর্সের সহায়তায় পরিচালিত এক অভিযানে ভেড়ামারা ২নং ব্রীজের প্রবেশমুখে মো: তমিজ উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১৯ (ক) মাদক মামলা রজু করা হয় যাহার মামলা নং-০৭, তাং- ১৫/১০/২০২৩ ইং।
জানা যায় গ্রেপ্তারকৃত মো: তমিজ উদ্দিনের বাড়ী কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস মোল্লাতেঘরিয়ায়, তাহার পিতার নাম মৃত বয়ান আলী।












