
মো আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ ১৬ অক্টোবর সোমবার সকাল ১০:৩০ মিনিটে ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সামনে জাতীয় যুব জোট ভেড়ামারা পৌর শাখার উদ্যোগে মুসলিম দেশ ও প্রবিত্র ভূমি ফিলিস্তিনে ইজরাইলের আগ্রাসন, দখলদারিত্ব, ন্যাক্কারজনক বর্বরোচিত হত্যাজজ্ঞের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।
যুগ যুগ ধরে মুসলিম দেশ ফিলিস্তিনে ইহুদী রাস্ট্র ইসরায়েলের আগ্রাসন, দখলদারিত্ব ও বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।
মুসলিম জাতির প্রথম কিবলা আল-আকসা মসজিদ টি অবস্থিত এই প্রবিত্র ভূমি ফিলিস্তিনে এবং মুসলিম জাতির এক অনন্য অনুভুতির নাম ফিলিস্তিন।
বিভিন্ন সময় এই ইহুদী রাষ্ট্র ইজরাইল যুদ্ধ পরিচালনা করে দেশটির মুসলিম জাতির উপরে। এতে শিশু, নারী পুরুসসহ বিভিন্ন শ্রেনীপেশা ও বয়সের সাধারণ ও নিরস্ত্র মানুস হত্যাকাণ্ডের শিকার হচ্চে প্রতিনিয়ত,বরণ করছে পঙ্গুত্ব। ফলে ধংসস্তুপে পরিণত হয়েছে মুসলিম জাতির এই প্রবিত্র ভুমি ফিলিস্তিন।
দেশটির সাধীনতা কামী একমাত্র সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের বিরুদ্ধে দেশটির সাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিবাদ ও যুদ্ধ করে আসছে।
পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের বড় বড় নেতা মানবতা নিয়ে কথা বললে ও ইজরায়েলের বিরুদ্ধে ইরান ব্যতীরেখে মুসলিম দেশগুলোর তেমন ভূমিকা দেখা যায় না।
তবে বিভিন্ন সময় বাংলাদেশ সহ অনেক মুসলিম দেশে ইজরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন সহ পন্য বর্জনের ডাক দিতে দেখা যায় ইসলামিক দলগুলোর।
এবার ইজরাইলের হত্যাজজ্ঞ, দখলদারিত্ত্ব ও যুদ্ধ বন্ধের দাবীতে জাতীয় যুবজোট ভেড়ামারা পৌরশাখার উদ্যোগে আয়োজিত হলো মানববন্ধনের।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভেড়ামারা পৌর যুব জোটের সভাপতি নাসিমুল হক নিপু, উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মোঃ বকুল, জাতীয় যুবজোট ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হক সজল, পৌর যুবজোটের সাধারণ সম্পাদক মালেকুল ইসলাম মানিক, কুষ্টিয়া জোলা যুবজোটের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন যুবজোটের নেতাবৃন্দ।
উক্ত মানববন্ধনে ইজরাইলের এই হত্যাযজ্ঞ, দখলদারিত্ব ও বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং যুদ্ধ বন্ধের দাবী জানানো হয়। এছাড়া ইজরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয়া হয় এই মানব বন্ধন কর্মসূচীতে।
এছাড়া ভেড়ামারা শহরের প্রধান সড়কে মিছিল ও বের করে সংগঠনটি।













