
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপির ডাঙ্গাপাড়া এলাকার কাঁচা রাস্তা সংলগ্ন ইউপি সদস্য মঞ্জুরুল ইসলামের ধানক্ষেত থেকে এক লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার আব্দুল্লাহ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, গতকাল সকালের খাবার খেয়ে তিনি জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বের হন। পরে আজ সকালে স্থানীয় লোকজন মাধ্যমে খবর পেয়ে তার লাশ সনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা রাতের কোনো এক সময় তার হাত পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জেলা পিবিআই সদস্য, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।











