
মোঃ মুছা শরীফ,কলাপারা (পটুয়াখালী) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত করার লক্ষ্যে সারাদেশে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ১২নং চম্পাপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন হয়েছে।
১৮ অক্টোবর ২০২৩ইং রোজ বুধবার প্রথম দিনে ১,২ ও ৩নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। যারা ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ভোটার হয়েছে শুধু মাত্র তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এবং পরবর্তীতে চম্পাপুর ইউনিয়ন পরিষদের শিডিউল অনুযায়ী সব ওয়ার্ডের মাঝে বিতরণ করা হবে।
প্রথম দিনে সকাল ৮টা থেকে এর কার্যক্রম শুরু কড়া হয় পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন কক্ষে রেখে পুরনো এন আই ডি কার্ড ও অনলাইন কপি সহ ১০ আংগুলের ছাপ ও চোখের আঁইশ নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ধাপে ধাপে সবার হাতে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১২নং চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম বাবুল মাস্টার ও স্মার্ট কার্ড টেকনিক্যাল টিমের টেকনিক্যাল ম্যানেজার পার্থ হালদার এবং চম্পাপুর ইউনিয়নের সকল ওয়াড মেম্বার সহো ইউনিয়ন চৌকিদার বৃন্দ ও চম্পাপুর ইউনিয়নের বিভিন্ন দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।
স্মার্ট কার্ড হাতে পেয়ে জনগনের মাঝে আনন্দ মূহুর্ত বিরাজ করে এবং তাঁরা বলেন আমরা কোনো দিন স্বপ্নেও ভাবিনি স্মার্ট কার্ড পাবো। তা আজ বাস্তব হলো এবং তাঁরা ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশকে রূপান্তরিত করায় ও ধন্যবাদ জানান নির্বাচন অফিসের স্মার্ট কার্ড বিতরণীয় সকল কর্মকর্তাদের তাদের মাঝে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে স্মার্ট কার্ড বিতরণ করার জন্যে।












