ঈশ্বরগঞ্জে পূজার প্রস্তুতি শেষ, প্রতিমা বরণের অপেক্ষা

0
130

আবদুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

বছর ঘুরে আবারও ফিরে আসল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্ঘাপূজা।

যথারিথী ধর্মীয় আচার অনুষ্ঠানে মা দুর্গা কে বরণের মাধ্যমে যার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী (শুক্রবার) ২০অক্টোবর সন্ধার পর থেকে। যাকে কেন্দ্র করে দেবি নির্মাণ কারিগর ও রং তুলির কর্মীগণ ইতিমধ্যে টানা একমাসের কর্মযজ্ঞের পরিসমাপ্তি টেনেছেন।

সরজমিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালীবাড়ি রোডস্থ শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির, উদ্যোগী যুব সংগঠনের (উযুশ) পূজা মন্ডব থানা রোডস্হ নবারুণ সংঘ কালিবাড়ী মন্দির ও ঈশ্বরগঞ্জ পৌর মধ্যবাজারস্থ কালি মন্দির ও মন্দিরের তত্ত্বাবধায়নে থাকা সহকারী ঠাকুর গনের সাথে কথা বলে জানা যায় তাদের সকল প্রস্তুতি কাজ সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রন্জন সরকারের কাছে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন উপজেলার মোট ৬৩ টি পূজা মন্ডবের কাজ শান্তিপূর্ণ পরিবেশে ইতিমধ্যে শেষ হয়েছে। অপ্রিতিকর কোন ধরনের ঘটনার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ ধরণের কোন আশঙ্কা নেই ।আশা করছি শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন শেষ হবে।

এদিকে আসন্ন পূজার নিরাপত্তা সম্পর্কে উপজেলা আনসার ভিডিপি অফিসার শোসান্ত মোদক বলেন, উপজেলার ২৮টি অতিগুরু মন্দিরের প্রতিটির জন্য ৮ গুরুত্বপূর্ণ মন্দিরের প্রতিটির জন্য ৬ ও সাধারণ মন্দিরের প্রতিটির জন্য ৬ আমাদের মোট ৪৩৪ জন আনসার সদস্য সদস্যা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

যে কোন অপ্রিতিকর পরিস্থিতিতি,পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সম্পর্কে ঈশ্বরগঞ্জ অফিসার ইনচার্জ পীরজাদা মোস্তাছিনুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ইউনিট ভিত্তিক আমাদের পুলিশের টহল ব্যাবস্হার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োজিত থাকবে।

এছাড়াও গুরুত্বপূর্ণ প্রতিটি মন্ডব সিসি ক্যামেরার আওতায় থাকবে যার কাজ ইতিমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে।


ঈশ্বরগঞ্জে পূজার প্রস্তুতি শেষ, প্রতিমা বরণের অপেক্ষা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here