আজ মহা সপ্তমী, বর্ণিল সাজে সাজানো হয়েছে খোকসা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

মহাষষ্ঠীতে মহিষাসুর মর্দিনী দেবীর আবাহনের মধ্য দিয়ে গতকালই শুরু হয়েছে পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

আজ মহাসপ্তমী। ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। মণ্ডপে মণ্ডপে উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্রধ্বনি। সকাল থেকেই খোকসা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির সহ বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা পূজা উদযাপন করছেন।

মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে পূজা হবে দেবীর। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।

সপ্তমী পূজা উপলক্ষে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছেন।

গত বছরের চেয়ে এবার বেড়েছে মণ্ডপের সংখ্যাও। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবীবন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা।


আজ মহা সপ্তমী, বর্ণিল সাজে সাজানো হয়েছে খোকসা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles