বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মগুনে বিশ্বে অনুকরণীয় রাষ্ট্র নায়ক – এমপি শাওন

মোঃ সুমন,বিশেষ প্রতিনিধি লালমোহন ভোলা

ভোলার লালমোহনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৪ জন দুরারোগ্য রোগীর মধ্যে ২২ লক্ষ টাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক নেতা। তার কারনে আমাদের দেশে গরীব দু:খী অসহায় মানুষেরা বিভিন্ন সহায়তা পাচ্ছেন। তিনি মানুষের কল্যানে প্রত্যেকের কথা চিন্তা করে আলাদা আলাদা বিভিন্ন আর্থিক সহায়তাসহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার বিভিন্ন দুরারোগ্য রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই ৪৪ জন দুরারোগ্য রোগীর মধ্যে ২২ লক্ষ বিতরণ করা হচ্ছে। যারা দুরারোগ্য রোগে আক্রান্ত এবং আর্থিক সহায়তার জন্য চিকিৎসা করতে পারছেন না, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মগুনে বিশ্বে অনুকরণীয় রাষ্ট্র নায়ক – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles