কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৫

0
40

বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে

কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশ গোপন সংবাদে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরের বারান্দায় শুক্রবার ভোররাতে কয়েকজন জুয়া খেলছিল বলে জানা যায়। এমতাবস্থায় গোপনে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৫ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো চল শৌলমারী গ্রামের আকাশ আলী (২২), চান মিয়া (৩০), সামিউল ইসলাম (২২), সুজা মিয়া (২৫) ও জাহিদুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থও উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলায় জুয়া নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here