ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
72

আবদুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২৭ অক্টোবর) শুক্রবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রহ্মপুত্রে নদে মাছ ধরতে গেলে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, উজান থেকে ভেসে এসে নদের এই অংশে এসে আটকায় মরদেহটি। এদিকে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন-‘লাশের গায়ে লুঙ্গি এবং পান্জাবী পড়া ছিল। তাছাড়া মুখে দাঁড়ি এবং মাথার চুল পাকা দেখে ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ষাটোর্ধ্ব হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।


ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here