খোকসায় আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় ফারজানা ইয়াসমিন নিপা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।

১ নভেম্বর বুধবার সকাল ৭টায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের রাজ্জাকের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ইয়াসমিন নিপা (২৮) শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের ছবেদ আলীর মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে নিপাকে দীর্ঘদিন যাবত নির্যাতন করে আসছিল উক্ত ঘটনায় তার স্বামী রফিকের বিরুদ্ধে মামলা হয়। মামলায় রফিকের জেল ও জরিমানার আদেশ হয়। রায়ের পর থেকেই রফিক আত্মগোপনে চলে যায়।

তারা আরও জানান, মঙ্গলবার রাত থেকে নিপাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়দের সংবাদে তাদের বাড়ির অদুরে রাজ্জাকের আমবাগানে নিপার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, রাজ্জাকের আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


খোকসায় আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles