
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
১ নভেম্বর ২০২৩ রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় সময় পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্যামগঞ্জ বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শনিবার রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এক পুলিশ সদস্য হত্যা নৈরাজ্য জ্বালাও পোড়াও নীতি, তিন দিনের অবরোধরোধ হরতাল ডাকার প্রতিবাদে উক্ত শান্তি সমাবেশের আয়োজন করে দলটি।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি হাসনাত জামান খোকন এবং সঞ্চলনায় ছিলেন ইসলাম উদ্দিন আকন্দ সাধানর সম্পাদক অত্র ইউনিয়ন। হাসাত জামান খোকন বলেন, বি এন পির উচিত দেশে নৈরাজ্য সৃষ্টি না করে নির্বাচনে অংশ গ্রহণ করা।
ইসলাম উদ্দিন আকন্দ বলেন, বর্তমান সরকারের অধীনেই বি এন পি কে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। যদি অংশ গ্রহণ না করে তাহলে আগের মতই তারা নির্বাচনের ট্রেন ফেল করবে।
উক্ত শান্তি সমাবেশ এ গোহালাকান্দা ইউনিয়ন আওয়ীমীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।





