
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ ৩ নভেম্বর শুক্রবার জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ।
সকাল ১০ টার সময় ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটে সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটি।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিমূর্তীতে ফুলের মালা অর্পন করা হয়। ফুলের মালা অর্পণ শেষে শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের এই দিনে কারাবন্দী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জান, ক্যাপ্টেন মনসুর আহমেদকে হত্যা করা হয়।













