
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের বড় ছেলে অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের আয়োজনে আজ দুপুরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বর্তমান এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম ও তাঁর ছেলে মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজন।
বালিয়াডাঙ্গী সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম সুজন।
এ শোভাযাত্রায় অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা এতে অংশ নেয়।
শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গী চৌরাস্তা হতে সমীর উদ্দিন মহাবিদ্যালয় কলেজ মোড় জিয়াখোর- বাজার -গান্ধীকারী-ধোনিরহাট-সাপটি হাট-মহারাজা হাট-বটতলী বাজার-কাউন্সিল বাজার-চেকপোস্ট-সুন্দরী মোর-আটঘরিয়া-মন্না টলি-পাটঘরিয়া-জামুন বাজার-আমগাঁও বাজার-ঠাকিঠুকি মোড় -ধীরগঞ্জ বাজার-চুতিয়ার মোড় -হরিপুর উপজেলা পরিষদ মোড় বটতলী বাজার-ভাতুরিয়া রোড- তোররার মোড়-মশানগাঁও বাজার-ভাতুরিয়া বাজার-কাঠালডাঙ্গী বাজার -কাঁঠাল ডাংগি মহিলা কলেজ রোড-দামোল বাজার-চৌরঙ্গী বাজার-কামাড়পুকুড় মোড় হয়ে রাণীশংকৈল শীবদীঘী হয়ে নেকমরদ বাজার হয়ে বালিয়াডাঙ্গীতে শেষ হয়েছে।





