দুমকিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

0
83

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার লেবুখালী পায়রা টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে উন্নয়ন সমাবেশের মিছিল শুরু করে মিছিলটি সড়ক প্রদক্ষিন করে লেবুখালী পাগলার মোড় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের এম,পি এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। সভায় প্রধান অতিথি এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন বলেন বিএনপির অবরোধ, নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বিদেশেও তাদের ষড়যন্ত্র কর্মকান্ড চালাচ্ছে। বিএনপি- জাময়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দুমকি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল স্তরের নেতা কর্মীদেরকে রাজপথে থাকার আহবান জানান। শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.হাফিজুর রহমানসহ, উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা ও দুমকি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


দুমকিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here