খোকসা গার্লস স্কুলের গভর্নিং বডি নির্বাচনে যাচাই-বাছাই সম্পন্ন।

0
428

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভর্নিং বডি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৫’নভেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার মনোনয়নপত্র গুলো যাচাই বাছাই করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন জানান, ম্যানেজিং কমিটি গঠনের সরকারি নীতিমালা অনুযায়ী প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমীক সুপারভাইজার মো: মিলন হোসেন খান ২৭ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, ৫ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর সকল পদে নির্বাচনের দিন ধার্য্য করেন। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন ১১জন প্রার্থী।

তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ৯জন প্রার্থীকে প্রার্থী বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো: মিলন হোসেন খান। মো: মিলন হোসেন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমীক সুপারভাইজার হিসেবে কর্মরত।

৯ পদের বিপরীতে ৯ জন প্রার্থী বৈধ হলে নির্ধারিত দিনে নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি দৈনিক একুশে নিউজ কে জানান, নির্বাচনের সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হচ্ছে এবং ভোটের নির্ধারিত দিনের পরে বৈধ প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করা হবে।


খোকসা গার্লস স্কুলের গভর্নিং বডি নির্বাচনে যাচাই-বাছাই সম্পন্ন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here