বাউফলে যুবলীগের মটর শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0
276

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামা’তের অবৈধ হরতাল, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মটর শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি মটর শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে শেষ হয়।এরপরে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করে যুবলীগ।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহমেদ মনির মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি।

তিনি বলেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। বিএনপি-জামা’ত যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করেই ঘরে ফিরবে যুবলীগ।

এ সময় যুবলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবলীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বাউফলে যুবলীগের মটর শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here