দুমকিতে ভাঙ্গারি ব্যাবসার আড়ালে অটোরিকশা চুরি, আটক-২

0
119

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে একটি ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে ৩ টি অটো গাড়িসহ ২ চোরকে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

মঙ্গলবার (৭অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস এলাকা থেকে তাদেরকে অটো গাড়িসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে ফরিদ খান ওরফে ফিরোজ(৪০) এবং চাঁদপুর জেলার সদর থানার ১০নং সাকুয়া ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত. লুৎফর রহমান গাজীর ছেলে মোঃ মজিবুর রহমান ওরফে শামীম গাজী(৪২)। শামীম গাজী বর্তমানে দক্ষিণ মুরাদিয়া এলাকায় শশুর বাড়ি বসবাস করত। পরে তাদের জিজ্ঞাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ অটো গাড়ি চুরি করে গোডাউনে এনে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত। জব্দকৃত গাড়ি গুলোর মধ্যে ১টি বোরাক অটো ও অপর ২টি মিশুক অটো।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে চুরির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা হয়েছে। মামলা নং ৪, তারিখ ০৭/১১/২৩ইং এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


দুমকিতে ভাঙ্গারি ব্যাবসার আড়ালে অটোরিকশা চুরি, আটক-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here