বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী এলাকায় নীলগাই উদ্ধার করেছে বিজিবি

0
76

মুতাল্লিব সম্রাট,বিশেষ প্রতিনিধি বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০) বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।

জানা যায়, দুপুরে ১ টায় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীরগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। পরে এলাকাবাসির সহায়তায় দুপুর পৌনে ৩ টায় নীলগাইটিকে ধরেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে।


বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী এলাকায় নীলগাই উদ্ধার করেছে বিজিবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here