
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
সারা বাংলাদেশে বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বার) সন্ধ্যা ৬ টায় ওসমানপুর বাজারে পৌর আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান ভুট্টু চেয়ারম্যান ঘোড়াঘাট সদর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির সাবেক ছাত্রলীগ সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক ছাত্র নেতা লাবু মিয়া, রোকন, মফিদুল, আশিক, আখিনুর,শিহাব, ইফতেখার আহমেদ বাবু, রনি,সহ আরো আওয়ামিলীগের সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান ভুট্টু বলেন ঘোড়াঘাটে বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ সাধারণ মানুষ প্রত্যাক্ষান করেছেন।
সভাপতি আলোচনা সমাপ্তি করেন আর বলেন ঘোড়াঘাট বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।





