দুমকিতে তালাবদ্ধ ভবনে দুধর্ষ চুরি

0
134

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে অভিনব কায়দায় তালাবদ্ধ ভবনে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

সংঘবদ্ধ চোরের দল ভবনের ওপরের সিড়িঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারী ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত: ৫লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের রূপাশিয়া গ্রামের জনৈক আবুল হোসেন খানের বাড়িতে এ দুধ্বর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।

বুধবার (২১ নভেম্বর) সকালে মোবাইল ফোনের সংবাদ পেয়ে নারায়নগঞ্জের কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে এসে গৃহকর্তা আবুল হোসেন খা তার তালাবদ্ধ একতলা ভবনের গেট খুলে ভেতরে ঢুকে ’থ’ হয়ে যায়। সংঘব্ধ চোরের দল আলমারী, ও ওয়ার্ড্রপ ভেঙ্গে নগদ ২০হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ অন্তত: ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বাড়ির লোকজন, প্রতিবেশীদের উপস্থিতিতে দুমকি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে গৃহকর্তা আবুল হোসেন দুমকি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে। তবে কবে এ চুরি সংগঠিত হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সর্দার জানান, পরিবার পরিজন নিয়ে নারায়নগঞ্জে বসবাসকারি আবুল হোসেন খা তার পৈত্রিক ভিটিতে একতলা ভবনটি নির্মাণ করেছেন। দু’তিন মাস অন্তর অন্তর গ্রামের বাড়িতে আসা যাওয়া করছিল। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহেও বাড়িতে এসেছিল। এ সময়ের মধ্যে যেকোন একরাতে চুরিটি সংগঠিত হয়ে থাকতে পারে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অভিযোগ পেয়ে এসআই মাহবুব মল্লিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আটক ও চুরির মালামাল উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।


দুমকিতে তালাবদ্ধ ভবনে দুধর্ষ চুরি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here