রাজশাহী-৫ আসনে নৌকার মনোনয়ন পেয়ে শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা

0
65

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা এলাকায় আগমনে করে হাজার হাজার মানুষের ভালো বাসায় সিক্ত হলেন।

মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে পুঠিয়া-দূর্গাপুর বাসী তাকে রাস্তায় রাস্তায় দাড়িয়ে বরণ করে নিয়েছে।

২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর থেকে সারাদিন প্রিয় নেতার সাথে হাজার হাজার গাড়ির বহর ও পথ সভায় মতবিনিময় চলে নেতাকর্মীসহ এলাকার আপামর জনগণের। অবহেলিত পুঠিয়া-দূর্গাপুরের, জনপ্রিয় নেতা ভালো বাসার মানুষ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়া ও দুর্গাপুরের সকল এলাকা প্রদক্ষিণ করেন।

পুঠিয়া-দূর্গাপুর বাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ভির জমিয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। হাজার হাজার মানুষ ও নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ আর মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে কাটে সারাদিন প্রিয় নেতার প্রচার নিয়ে। সমগ্রো নির্বাচনী এলাকায় যেন প্রিয় নেতাকে কাছে পেয়ে এক উৎসবের আমেজ বিরাজ করে তার সাথে সাথে এলাকাবাসী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের কৃতি সন্তানকে রাজশাহী-৫ আসনে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মধ্যে দিয়ে প্রধান মন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।


রাজশাহী-৫ আসনে নৌকার মনোনয়ন পেয়ে শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here