কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের সাথে স্বাস্থ্য বিষয়ক কর্পোরেট চুক্তি করলেন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব

0
166

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের সাথে স্বাস্থ্য বিষয়ক কর্পোরেট চুক্তি করলেন কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব। আজ দুপুরে হাসপাতাল অফিস কক্ষে অত্র হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল হুদার সাথে প্রাতিষ্ঠানিক কর্পোরেট চুক্তি করেন আস্থা ব্লাড ডোনেশন ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব, জানে আলম মিতুল।

উক্ত কর্পোরেট চুক্তি গ্রহণ কালে আস্থা ব্লাড ডোনেশন ক্লাবের হয়ে আরো উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, সৈয়দ নূর জাহাঙ্গীর, আরিফুল ইসলাম, নবী হোসেন, মো: শাহী ইমরান, মো: তারেক রিয়াদ, এবং ইউনিয়ন হাসপাতালে ডিরেক্টর জনাব মোয়াজ্জেম হোসাইন শাকিল এবং মার্কেটিং ম্যানেজার সাহাব উদ্দীন আরমান সহ প্রমুখ।

এসময় আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর প্রতিষ্ঠাতা জানে আলম মিতুল বলেন, আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া, ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা, অসহায় রোগীকে আর্থিক সহযোগিতা সহ ইত্যাদি কর্মসূচি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর সদস্যদের জন্য এবং অসহায় রোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সহযোগিতার উদ্দেশ্যে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের সাথে এই কর্পোরেট চুক্তি করা হয়েছে বলে জানান।

ইউনিয়ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জনাব, নুরুল হুদা জানান, আস্থা ব্লাড ডোনেশন ক্লাব একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে আসতে


কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের সাথে স্বাস্থ্য বিষয়ক কর্পোরেট চুক্তি করলেন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here