নেত্রকোনার মানবিক পুলিশ সুপারের সহায়তায় বৃদ্ধ মহিলা ভিক্ষুক এর টাকা উদ্ধার

0
231

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

১৩ বছর ধরে সড়কের পাশে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ৭৫ বছরের বৃদ্ধা ফাতেমা আক্তার।

পথচারীদের দেওয়া খাবার ও অর্থে বেঁচে আছেন তিনি। নেত্রকোনা মডেল থানাধীন আমতলা ইউনিয়ন এর ঝগড়াকান্দা গ্রামের ফাতেমা আক্তারকে নিয়ে গত ১৪/১১/২০২৩ ইং তারিখ ৭১ টিভি নিউজের মাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় নেত্রকোনা জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ এর।

পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক বিষয় টি তদন্ত করে সমাধানের নির্দেশ দেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হককে। অফিসার ইনচার্জ ৫নং আমতলা ইউনিয়ন বিট অফিসার মোঃ সোহেল রানা কে তদন্তের নির্দেশ দিলে তদন্ত কালে জানা যায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা আক্তারের বাড়ি উপজেলার বায়রাউড়া গ্রামে। ছোট বেলায় মাকে হারানের পর সৎ মায়ের কাছে জায়গা হয়নি ফাতিমা ও তার বোনের। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবন চলতো তাদের। কিছুদিন পর ছোটবোনকে ঝগড়াকান্দা গ্রামে বিয়ে দিয়ে তিনিও সেখানে থেকে যান। একসময় তার বোনজামাই সহ অন্য আত্মীয়রা ফাতিমার কাছে টাকা ধার নেয়। আর পাওনা টাকা চাইলেই মারধর করতো তারা যা সংবাদ প্রকাশিত হয়।

পরবর্তীতে বিভিন্নজনদের কাছ থেকে ৬৩০০০(তেষট্টি) হাজার টাকা উদ্ধার করা হয়। গত ০৬/১২/২০২৩ ইং নেত্রকোনা মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ লুৎফুল হক ঘটনাস্থলে গিয়ে অসহায় বৃদ্ধা ফাতিমা আক্তারের নিকট উদ্ধার কৃত ৬৩০০০(তেষট্টি) হাজার টাকা বুঝিয়ে দেন। টাকা হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন স্বাবলম্বী সংস্থার কোহিনুর আক্তার ও একাত্তর টিভির প্রতিনিধি সুব্রত সাহা সুমন, নেত্রকোনা জেলার দৈনিক একুশের স্টাফ রিপোটার আল ইমরান সহ বিভিন্ন গণ মাধ্যম কর্মীবৃন্দ।


নেত্রকোনার মানবিক পুলিশ সুপারের সহায়তায় বৃদ্ধ মহিলা ভিক্ষুক এর টাকা উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here