
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়া উপজেলার মধ্যরত্না গ্রামের প্রয়াত বাবু অরবিন্দ বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়ার তিন বছরের শিশু কন্যা সুঋদ্রিয়া বড়ুয়া রুহি অনেকদিন ধরে অসুস্থ। বিগত ০৯/১১/২০২৩ইং তারিখ ডাক্তারি পরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, সে বর্তমানে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
একমাসের চিকিৎসায় তার উন্নতি হলেও, কিছু শঙ্কা থেকে যাচ্ছে।তার বোন মেরুতে -.০২ পজিটিভ। তাকে ৬/৭ তারিখে রিলিজ দেওয়ার কথা থাকলেও তাকে চলতি মাসের ১৯/২০ তারিখ পর্যন্ত রাখতে হচ্ছে।এ পর্যন্ত শুধু এভারকেয়ারে বিল দিতে হয়েছে ৮,৫০,০০০/- টাকা (অন্য খরচ ব্যতিত)। এর পরবর্তীতে আরো যে কয়দিন থাকবে তার জন্যও অনেক বিল আসবে। দীর্ঘ চিকিৎসার ২ বছরের যে ট্রিটমেন্টের আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে ২৫-৩০ লাখ টাকা।
আত্মসম্মানি প্রবাসী বাবা সর্বশান্ত হয়ে পরিশেষে আপনাদের শরনাপন্ন হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। একটি ফুলকে বাঁচানোর জন্য আপনাদের যার যার অবস্থান থেকে সাধ্যমত সাহায্যের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন । আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য হয়তো একটি ফুটফুটে প্রাণ অকালে ঝড়ে পড়া থেকে বেঁচে যাবে।
সহযোগীতা প্রদানেঃ
pronoy chowdhui
নগদ/বিকাশঃ 01818962957
purnadhan barua
নগদ/বিকাশঃ 01822232414
ব্যাংক একাউন্টে দিতে চাইলে
Bank ac: সুশ্চম(Shushchom)
0907602001950
রাউটিং নাম্বারঃ 200220851
Sonali Bank Limited,
Ramu Branch, Cox’sbazar













