ময়মনসিংহ সদরে নৌকাকে নির্বাচিত করতে সুতিয়াখালী গ্রামে কাউন্সিলর বাবুর নেতৃত্বে আলোচনা সভা

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ১৪৯ ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোহিত উর রহমান শান্তকে নির্বাচিত করতে সুতিয়াখালী গ্রামে আলোচনা সভা আয়োজিত হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তার নিজ গ্রাম সুতিয়াখালীতে এই আলোচনা সভার আয়োজন করেন। সুতিয়াখালী গ্রামের সর্বস্থরের জনগণের অংশগ্রহণে উক্ত আলোচনা সভা সফল হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির ইউনুস বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রবিন আওয়ামী লীগে নেতা আনোয়ার হোসেন লতা, প্রবিন আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন শানু রাজকুমার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের, আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, যুগ্ন আহ্বায়ক গোলাম মাহবুব জুয়েল, জাহাঙ্গীর আলম শ্যামল, মাহবুবুর রহমান সোহেল, আনিসুর রহমান বাবলু, জহির আরাফাত ফুয়াদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, ভাবখালী ইউনিয়ন এর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রমজান আলী, ২৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।

ময়মনসিংহ সদরের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিলো মোহিত উর রহমান শান্ত। সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে এই আসনের জনগণের সাথে আত্মার সম্পর্ক ছিলো। বাবার রাজনৈতিক অনুপেরণায় এই অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে মতিউর রহমানের সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্ত। জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত।

শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসনকে আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ। জনগণের আশা সদরের বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।


ময়মনসিংহ সদরে নৌকাকে নির্বাচিত করতে সুতিয়াখালী গ্রামে কাউন্সিলর বাবুর নেতৃত্বে আলোচনা সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles