বশেমুরবিপ্রবিতে ১০ ব্যাচ এর দুর্নিবার-১০ এর সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

0
187

শাহাজান,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

বশেমুরবিপ্রবিতে ১০ ব্যাচের উদ্যোগে দূর্নিবার-১০ এর সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দশম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতের নিস্প্রাণ প্রকৃতিকে প্রানবন্ত করতে অনুষ্ঠিত হয়েছে “দশের মূর্ছনায় উদ্ভাসিত হোক ক্যাম্পাস” শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা দূর্নিবার-১০।

শুক্রবার (৮ই ডিসেম্বর) শীতের নিস্প্রাণ প্রকৃতিকে প্রানবন্ত করতে দশম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত নৃত্যের পাশাপাশি সঙ্গীত পরিবেশনায় ছিল পথের বাউল (জেমস অনিক), আর্টেমিস, অচিন পাখি, কূপজল নামক মিউজিক্যাল ব্যান্ড।

‘দুর্নিবার ১০’ এর সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “আমরা বশেমুরবিপ্রবির ১০ম ব্যাচের সকলের মিলন মেলা উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। আশা করছি আমাদের এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবের আমেজ তৈরি করবে। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে ভবিষ্যতেও আমাদের এমন ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত থাকবে।”

রাষ্ট্রবিজ্ঞান ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ জয় বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ১০ ব্যাচ এতো সুন্দরভাবে দুর্নিবার ১০ এর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে পেলে ভালোলাগা কাজ করছে যারা আমাদের অনুষ্ঠান সম্পন্ন করতে সাহায্য করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।


বশেমুরবিপ্রবিতে ১০ ব্যাচ এর দুর্নিবার-১০ এর সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here