প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অনেক রাষ্ট্রের কাছেই এখন অনুকরণীয় – এমপি শাওন

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকার ফের রাষ্ট্র ক্ষমতায় আসবে।

রবিবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মোতাহার নগর আওয়ামী লীগ কার্যালয়ে মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামী (পূর্ব) সভাপতি শাজাহান মিয়া, পশ্চিম সভাপতি সালেম হাওলাদার, সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মনির মাতাব্বর, ইউনিয়ন যুবলীগ (পূর্ব) বজলু রহমান সর্দার, সম্পাদক শাকিল বেপারী, ইউনিয়ন যুবলীগ পশ্চিম সভাপতি রুহুল আমিন ফরাজি, সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অনেক রাষ্ট্রের কাছেই এখন অনুকরণীয় – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles