ভোলার লালমোহন মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি শাওন

0
154

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক জেলা প্রতিনিধি

ভোলার লালমোহনে নব গঠিত ১০ নং মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। রবিবার বিকেলে গজারিয়া পশ্চিম বাজারে দলের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামী (পূর্ব) সভাপতি শাজাহান মিয়া, পশ্চিম সভাপতি সালেম হাওলাদার, সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মনির মাতাব্বর, ইউনিয়ন যুবলীগ (পূর্ব) বজলু রহমান সর্দার, সম্পাদক শাকিল বেপারী, ইউনিয়ন যুবলীগ পশ্চিম সভাপতি রুহুল আমিন ফরাজি, সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহন মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here