বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

0
98

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমতলী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মরহুম এবিএম আছমত আলী আকনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় আমতলী বন্দর হোসাইনীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংগঠক এবিএম আছমত আলী আকনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা মো. মোখতারুল ইসলাম, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর। মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষকগন. ম্যানেজিং কমিটির সদস্যরা, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here