নড়াইলের লোহাগড়া রাষ্ট্রীয় মর্যাদায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জসিম উদ্দিন

0
84

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মধ্যপশ্চিম পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন (কন্ঠল) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।

বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) রাত ১১টায় শিক্ষা কোর অনারী ক্যাপটেন শেখ জসিম উদ্দিন (কন্ঠল) বার্ধক্য জনিত কারনে ঢাকা আজগর আলী হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর ওনার স্ত্রী অনেক আগেই গত হয়েছেন তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা ইতনা মধ্যপশ্চিম পাড়া জামে মসজিদ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় নবাগত লোহাগড়া থানা অফিসার্স ইনচার্জ জনাব কাঞ্চন কুমার এর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় নবাগত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিমেষ বিশ্বাস, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইতনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডর কাজী আকবর হোসেন, সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইতনা মধ্যপশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা মধ্যপশ্চিম পাড়া পারিবারিক করব স্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।


নড়াইলের লোহাগড়া রাষ্ট্রীয় মর্যাদায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জসিম উদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here