নোয়াখালীর ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

0
112

নোয়াখালী জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার নোয়াখালীর ৬টি আসনে সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্ব স্ব দলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন।

নোয়াখালী ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক জোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে চলে এ প্রতীক বরাদ্দ। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এই সময় জেলা সিনিয়র নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার উপস্থিত ছিলেন।


নোয়াখালীর ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here