লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
55

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.তৌহিদুল ইসলাম এর সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিম, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসীম জনি, সহ-সভাপতি এনামুল হক রিংকু, যুগ্ম-সম্পাদক শাহীন আলম মাকসুদ, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুশফিক হাওলাদার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবদুস সাত্তার, জসিম উদ্দিন, আনোয়ার রাব্বী, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানঝট সমস্যা, মাদক, বাল্যবিবাহ, খালদখল, শিক্ষার পরিবেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এর জন্য মোবাইল কোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে লালমোহন উপজেলাকে মডেল, স্মার্ট ও নিরাপদ, উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সমাজের দর্পন সাংবাদিক সমাজকে সহযোগিতা করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।


লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here