কালকিনিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগে ১৩ লাখ টাকার চেক বিতরন

কাজী কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকসহ জটিল রোগে আক্রান্ত ২৬ জন রোগীর মাঝে চিকিৎসার জন্য ১৩ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ চেক বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ড. আব্দুস সোবহান গোলাপ। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা ছিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মোঃ মসিউর রহমান প্রমুখ।


কালকিনিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগে ১৩ লাখ টাকার চেক বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here