তালতলীতে শীতে কদর বেড়েছে ভাপা ও চিতই পিঠার

তালতলী(বরগুনা)প্রতিনিধি:

তালতলীতে আবহাওয়ায় গরম কাপড়, বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি কদর বেড়েছে শীতের পিঠারও। শীত এলেই এ অঞ্চলে পিঠা বানানোর মৌসুম, এ‌ মৌসুমে ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে যায়। সে হিসেবে তালতলীর বিভিন্ন এলাকাতেই ভাপা পিঠা ও চিতই পিঠা বিক্রির কদর বেড়েছে।

মৌসুমী ব্যবসায়ীরা সকাল-বিকেল এমনকি গভীর রাত পর্যন্ত এ ব্যবসায় ব্যস্ত সময় কাটান। এই পিঠার স্বাদে ক্রেতারা মুগ্ধ। শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপর্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠা ও চিতই পিঠার ব্যবসা। তালতলী শহর ঘুরে দেখা যায়, ছোট ছোট বাজারের, চৌরাস্তার মোড়ে, ভূমি অফিস মোড়ে, বাস স্টান্ড, ও টি এন্ড টি রোডসহ শহরের বিভিন্ন সড়কের মোড়ে গড়ে উঠেছে কয়েকটি ভাপা ও চিতই পিঠার দোকান। প্রতিটি পিঠার দাম ৫ টাকা। ভাপা পিঠাতে খেজুরের গুড় ও নারিকেল দেওয়া হচ্ছে। শীতের সকাল-সন্ধ্যা ধোঁয়া ওঠা ভাপা পিঠা ও চিতই পিঠার স্বাদ পেতে রিকশাচালক, দিনমজুর, শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষ দোকানে ভিড় করছে। অনেকে কর্মস্থল থেকে ফেরার পথে সন্ধ্যায় পিঠা নিয়ে বাড়িতে যাচ্ছেন।

হাইরাজ মাঝী নামের একজন ক্রেতা জানান, গরম গরম ভাপা পিঠা ও চিতই পিঠার মজাই আলাদা। ভাপা পিঠা চিতই পিঠা আমাদের দেশের গ্রামীণ বাংলাদেশের সংস্কৃতি লালন করেছে। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীরা বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
পিঠা খেতে আসা ইমরান নামের এক যুবক জানান, বিকেল হলে চপ, শিঙ্গারা, পুড়িসহ টুকটাক কিছু খেতাম। কিন্তু ভাপা পিঠা ও চিতই পিঠা পাওয়ার পর থেকে আর এগুলো না খেয়ে এখান থেকে পিঠা কিনে খাই।

তালতলীর ছোট ভাইজোড়া এলাকার পিঠা বিক্রেতা আনোয়ারা বেগম জানান, শীত এলেই সকল মানুষের জনপ্রিয় ভাপা ও চিতই পিঠা বিক্রি করি। প্রতিদিন ৪/৫ কেজি চাউলের পিঠা বিক্রি হয়। এতে আমার সংসার ভালোভাবে চলে যায়। প্রতিপিচ পিঠা ৫ টাকা করে বিক্রি করে থাকি। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা তৈরি ও বিক্রির কাজ। খরচ বাদ দিয়ে ৪০০-৫০০ টাকা আয় হয়। আমার দোকানে সকাল এবং সন্ধ্যায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লেগে থাকে তারা আমার হাতের তৈরি পিঠা খুব বেশি পছন্দ ৷


তালতলীতে শীতে কদর বেড়েছে ভাপা ও চিতই পিঠার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles