উন্নয়ন ধরে রাখতে ৭ তারিখে নৌকায় ভোট দিন: শোভাযাত্রায় তোফায়েল

0
56

ভোলা জেলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমদের নেতৃত্বে ভোলায় আ.লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল নেতাকর্মী নিয়ে বিজয় শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন তোফায়েল আহমেদ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগের এ বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন ধরে রাখতে ৭ জানুয়ারি নৌকায় ভোট দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বেশেষে সবাই নৌকার জন্য কাজ করেন, নৌকা মার্কায় ভোট দিন।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, আলহাজ্ব মো. ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।


উন্নয়ন ধরে রাখতে ৭ তারিখে নৌকায় ভোট দিন: শোভাযাত্রায় তোফায়েল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here