কুষ্টিয়া ভেড়ামারায় বেবি ট্যাক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
132

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারার বেবি ট্যাক্সি ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ ২২ ডিসেম্বর শুক্রবার সকাল সাতটার দিকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত একব্যক্তি মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ায় সময় ভেড়ামারা – রুপপুর সড়কের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র প্রধান ফটক সংলগ্ন স্থানে মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্যাক্সির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,

এতে করে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। গুরতর আহত অবস্থায় স্থানীয় জনগন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন।

রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায় নি।


কুষ্টিয়া ভেড়ামারায় বেবি ট্যাক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here