প্রেসক্লাব দুমকির উদ্যোগে শীত বস্ত্র বিতরন

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

সারাদেশে শীত জেঁকে বসেছে। আর এই শীতে কষ্ট পাচ্ছে হতদরিদ্র ও বৃদ্ধ-অসহায়রা। তাদের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রেসক্লাব দুমকি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাব দুমকির সাবেক সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো: হারুন আর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সহসভাপতি মো: শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: সুমন মৃধা, আইসিটি সম্পাদক মো: জসিম উদ্দিন, প্রবীন সদস্য এম আমির হোসাইন, সদস্য মো: আনিসুর রহমান মিন্টু,মো: দেলোয়ার হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম, সৈয়দ মর্তুজা শোয়েব প্রমূখ।

আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


প্রেসক্লাব দুমকির উদ্যোগে শীত বস্ত্র বিতরন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles