সারাদেশে ভোটের আমেজ থাকলেও কুড়িগ্রামে নেই ভোটের উৎসব

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সারাদেশে ভোটের আমেজ থাকলেও কুড়িগ্রামে নেই ভোটের উৎসব। কুড়িগ্রাম ১(এক)আসন ও ২ দুই আসনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের কোন প্রার্থী না দেওয়ায় এই ভোট উৎসব থেকে পিছিয়ে রয়েছে জনগণ।

রাজনৈতিক সমঝোতা না হওয়ায় নির্বাচনে আসেনি প্রধান বিরোধী দল বিএনপি। এদিকে সরকারের প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি।

আলোচনার মাধ্যমে তারা ২৬টি আসনে নির্বাচন করছেন। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভা ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে জানা যায়,২০১৮ইং নির্বাচনটি ছিল উৎসব মুখর।যদিও বিএনপি সরাসরি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারা।

ছিলো মিটিং মিছিল মোটরসাইকেল শোডাউন, এবার সেই উৎসব নেই ভোটারদের মাঝে নেই মিছিল মিটিং ভোট যত গনিয়ে আসছে ভোটাররা এই আনন্দ থেকে ততই পিছিয়ে যাচ্ছে হাটে বাজারে শোনা যাচ্ছে না ভোটারদের মাঝে ভোটের আনাগোনা।

তবে ভোটারদের উৎসবমুখর করতে প্রার্থীরা ইতিমধ্যেই পথসভা শুরু করে দিয়েছে তাদের চাওয়া ভোট যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং ভোটারের হাড় যেন থাকে শতভাগ

এই বিষয়ে গোলাপ ফুল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন জনাব আব্দুল হাই মাস্টার উনার সাথে কথা হলে তিনি বলেন ভোটাররা আমাকেই ভোট দিবে আমি গত পাঁচ বছর যাবত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছি তাদের তারা আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে মাঠে আছেন জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক তার সাথে ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।


সারাদেশে ভোটের আমেজ থাকলেও কুড়িগ্রামে নেই ভোটের উৎসব

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles