Home আইন-আদালত ভোলার চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ভোলার চরফ্যাশন হাজারীগন্জ ইউনিয়নে চেয়ারম্যান বাজারে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত। অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সেগুলো হল আলমগীরের দধি ঘর, নাসিম সিকদারের নাবিল ষ্টোর, শাহিন খন্দকারের হোন্ডার গ্রেজ ও নাঈম গ্লাস হাউজ। স্থানীয় লোকজন ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ফায়ারসার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।


ভোলার চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here